কেশবপুর(যশোর)সংবাদদাতা।। মায়ের মত জনগনের পাশে থেকে সকলের সেবা করতে চান বলে জানান সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেক।
শুক্রবার (৩১ ই জানুয়ারি) বিকেলে প্রয়াত জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আত্নার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বাবা-মায়ের মতো আমি ও আমার ভাই কেশবপুরের মানুষের পাশে দাড়াতে চাই। এখনও আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।
নওরীন সাদেক আরও বলেন, কেশবপুরের জনগন যদি তাদের পাশে থাকেন তাহলেই কেবল এ উপজেলাকে একটি উন্নয়নের নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আলোচনার শেষে তিনি সকলের কাছে তার পিতা-মাতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রয়াত ইসমাত আরা সাদেকের পুত্র তানভীর সাদেক, কেশবপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ মঙ্গলকোট ইউনিয়নের সর্বস্তরের জনগন।