“মেসার্স রেহেনা ট্রেডার্স”বেনাপোল এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন
- প্রকাশের সয়ম :
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
-
১৮২
বার দেখা হয়েছে

শার্শা সংবাদদাতা।। অসহায় এবং দু:স্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো মেসার্স রেহেনা ট্রেডার্স,বেনাপোল। শনিবার(১ লা ফেব্রয়ারী-২০২০) ইং তারিখ বেলা ১২টার দিকে রেহেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী-এনামুল হক মুকুলের নিজ গ্রামের বাড়ী বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ৩ নং ঘিবার ২নং ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরন করা হয়। ঐ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ১২টি গ্রামের ৫০০(পাঁচশত) দু:স্থ এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করে স্বনামধন্য এই প্রতিস্ঠানটি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী-এনামুল হক মুকুলের পিতা-মাতা রেহেনা বেগম এবং নজরুল ইসলাম নিজ হাতে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এ সময় পরিবার বর্গের লোকজন সহ ২নং ওয়ার্ডের মেম্বর-ইউনুচ আলী এবং ৩ নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রফিক সহ ইউনিয়ন আ’লীগের সহ:সভাপতি-কেরামত আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি-সোহরাব হোসেন,রিয়াজুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক-ইকবাল হোসেন সহ ৯ টি ওয়ার্ড থেকে আগত আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media