জয়পুরহাট সংবাদদাতা।। শীত কেটে যাক মানবীক উষ্ণতায় শির্ষক শ্লোগানে সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার গরীব দুঃখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩রা ফেব্রয়ারী বিকাল ৪ ঘটিকায় চকশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাহারা টেলিভিশনের হেড অফ-নিউজ এস.কে গোলাম রাব্বী এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছী ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, অত্র এলাকার বিশিষ্ঠ্য সমাজ সেবক আবু জাফর ও মাসুদ রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) ও দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রকেট।
চকশ্যাম এলাকার গরীব দুঃখি সাধারন নারী/পুরুষ সকলেই সাহারা মিডিয়া লিমিটেড ও এর সাথে সম্পৃক্ত সকলের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া ও আর্শিবাদ করেছেন এবং আগামীতেও এই কর্মসূচি অব্যাহত রাথার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শিতবস্ত্র বিতরণ শেষে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে সাহারা টেলিভিশনের হেড অফ-নিউজ এস.কে গোলাম রাব্বী এলাকার গরীব দুঃখি মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সকলের সহযোগিতা নিয়ে সেগুলো সমাধানের লক্ষ্যে মত-বিনিময় করেন এবং সাহারা টেলিভিশনের পক্ষ্য থেকে সকলকে কলম উপহার দেন।