
দৌলতপুর সংবাদদাতা।। পড়ব বই, গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে গত শনিবার (০১ লা ফেব্রুয়ারি) থেকে খুলনা জেলা প্রশাসন ও খুলনা সরকারি গণগ্রন্থাগারের উদ্দোগ্যে খুলনা বিভাগীয় সরকারী গণগ্রন্থাগারে ফেব্রুয়ারি মাসব্যাপী মুজিববর্ষ একুশে বই মেলা।
উক্ত বই মেলায় বিভিন্ন প্রকাশনী বইয়ের স্টল দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমী, বঙ্গবন্ধু কর্ণার,আল জাজিরা লাইব্রেরি,বিজ্ঞান একাডেমী, আদ দীন শপ,গ্রন্থ কুঠির,গাঙচিল, বর্ণ প্রকাশ,খুলনা বুক ডিপো, বই ভান্ডার,বঙ্গলিপি প্রকাশনী,আলফা বুক হাউজ,মুসলিম লাইব্রেরী, সততা লাইব্রেরি, বাক আবৃত্তি অনুশীলন চক্র এ ছাড়া আরো অনেক প্রকাশনী স্টল দিয়েছে ।
এসব স্টলগুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনি, রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম,এ পিজে আবুল কালাম আজাদ,হুমায়ুন আহমদ,হুমায়ুন আজাদ সহ বিভিন্ন লেখকের বই বিক্রয় হচ্ছে।
উক্ত বই মেলায় বই প্রেমিকরা বই কেনার জন্য সকাল সন্ধ্যা ভীড় জমাচ্ছে।