ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
-
১৪৯
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পৌরশহরে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আগুনে পুড়ে ছাই হয়েছে ভ্যান চালকের বাড়িসহ ৪টি ঘর। সকাল সাড়ে দশটার দিকে পৌরশহরের হঠাৎপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রমতে, পৌর শহরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ভ্যান চালক লতিফের ( ফুটারু মোহাম্মদ) বাড়িতে বৈদ্যুতিক শর্ট সাার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষনিক ভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে লতিফ, শাহিন, আনোয়ার ও শাহাজানের চারটি ঘর, নগদ টাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা সকলেই দিন মুজুর ও ভ্যান চালক।
এ বিষয়ে ইউএনও রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিশর্দন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media