নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় প্রশ্ন ফাসঁকারী সদস্যের ৪ ব্যাক্তিকে আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারি পরিচালক (মিডিয় কো- অর্ডিনেটর) সাজেদুল ইসলাম সজল। আটককুত ব্যাক্তিরা হলেন, বরগুনার সামিউল আজমাইন (১৮), নীলফামারীর মোহাম্মদ আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), সাতক্ষীরার জামিল আল মামুন ওরফে তন্ময় এবং ঢাকার মোহাম্মদ মনিরুল ইসলাম।
র্যাব জানায়, আটকৃকত ব্যাক্তিরা পরীক্ষার প্রশ্নপত্রকে পুজিঁ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিত। এরই অংশ হিসেবে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসে সক্রিয় হয়ে ওঠে এ প্রতারণাকারী চক্ররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃস্টির এক পর্যায়ে র্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা মোবাইল এবং ভূয়া প্রশ্নপত্র। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পরামর্শ গ্রহন করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।