
জাককানইবি সংবাদদাতা।। ছায়া জাতিসংঘ ক্লাব গণতন্ত্র চর্চার বিশেষ একটি মাধ্যম। বাংলাদেশ তথা বর্হিবিশ্বের অন্যতম একটি আলোচিত ও জনপ্রিয় একটি সংগঠন এটি। এরই ধারাবাহিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ২৮ শে জানুয়ারি ২০২০ এ এর শুভসূচনা হয়। এই ক্লাবটির পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন দক্ষ কিছু সদস্য। এ লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া ৪ ফেব্রুয়ারী ২০২০ হতে শুরু হয়েছে। এই সদস্য সংগ্রহ প্রক্রিয়াটি ১৫ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত চলবে এবং এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে।
সদস্য প্রার্থীর আবেদন পত্র সংগ্রহের শেষ সময়: ১১ই ফেব্রুয়ারি ২০২০ ও প্রার্থীর আবেদন পত্র জমাদানের শেষ সময়:
১৫ই ফেব্রুয়ারি ২০২০।সদস্য ফরম প্রাপ্তির স্থান:
ভাই ভাই ফটোকপি স্টোর (বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন),বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি।
ফরম মূল্য :- ৩০ টাকা মাত্র
ফরম জমাদানের সময় প্রয়োজনীয় সংযুক্তি:-
সিভি,পূরণকৃত ফরম,উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি রশিদ অথবা আইডি কার্ড।
চলতি মাসের ১০,১১,১২ তারিখ বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্ত্বরের সামনে এ সংক্রান্ত বুথ বসবে। সেখানে জাককানইবি ছায়া জাতিসংঘ ক্লাবের সদস্য সংগ্রহ সংক্রান্ত তথ্যসেবা ও আবেদন পত্র পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এই ক্লাবের সদস্য হতে পারবে। আবেদন পত্র জমা নেওয়ার পরবর্তী কার্যক্রম তথা ভাইভার জন্য নির্বাচিত সদস্য
পদপ্রার্থীদেরকে এস এম এস এবং কল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।