শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিশুবান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে শার্শা থানার পক্ষ থেকে আমরা এ আয়োজন করেছি। তিনি বলেন, একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। অনেক সময় অনেক ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে। এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারনা সৃষ্টি না হয় সে লক্ষ্যে শার্শা থানা পুলিশ স্ব-উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করেছে। এছাড়া অনেক শিশু বাবা মার সাথে থানায় আসে, তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয় তারা পুলিশের সাথে থানায় এসে বন্ধুদের মত আচারণ করতে পারে, তার জন্য শিশুদের খেলাধূলা সহ নানান ধরনের উপকরন থাকবে থানা চত্বরে। শিশুরা চকলেট পছন্দ করে তাদের থানার পক্ষ থেকে চকলেট দিয়ে আপন করে বন্ধু সুলভ আচারণ করে পুলিশ সম্পর্কে সু-ধারনা দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাশার, এস আই আবুল হাসান, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজি শাহাজাহান সবুজ, দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি জিএম আশরাফ, গ্রামের সংবাদের শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক জনতার বেনাপোল প্রতিনিধি এম ওসমান, লোকসমাজের মনিরুল ইসলাম মনিসহ প্রমুখ।