পাঠশালার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ঢাকা জোনের কমিটি গঠন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
-
১৬৬
বার দেখা হয়েছে

জবি সংবাদদাতা।। আজ ৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে পাঠশালার প্রতিষ্ঠাতা বার্ষিকীপালন করা হয় এবং ঢাকা জোনের কমিটি ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে।
পাঠশালা কেন্দ্রীয় কমিটি এবং পাঠশালা ঢাকা জোন এর যৌথ উদ্যোগে পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এতে উপস্থিত ছিলেন পাঠশালার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ জিয়ান, পাঠশালা ঢাকা জোনের সমন্বয়ক মেহেদী হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই আয়োজনে পাঠশালার ঢাকা জোনের অাংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। যেখানে সভাপতি হিসেবে এ.আর আহমেদ সুজন এবং সাধারণ সম্পাদক হিসেবে ন্যায়ার খান দায়িত্ব প্রাপ্ত হোন।
এ বিষয়ে পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “দেশের পথশিশুদের শিক্ষার কাজ কে আরও সদূর প্রসারিত করার জন্য পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় পথশিশুদের সাথে নিয়ে এবং পাঠশালার কাজ কে আরও অগ্রসর করার জন্য পাঠশালা ঢাকা জোনের কমিটি ঘোষণা করা হয় “
Please Share This Post in Your Social Media