শরীয়তপুর সংবাদদাতা।। শরীয়তপুর জেলার সদর উপজেলা মুন্সির হাটবাজার সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে মোঃঅহিদুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে ৪’শ পিস ইয়াবাসহ আটক করে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।
৮ ফেব্রুয়ারী শনিবার সকালে তাকে আটক করা হয়।
অফিস সুত্রে জানা যায়, মোঃঅহিদুল ইসলাম (৩২) সদর উপজেলার চরডোমসার গ্রামের সাত্তার মাদবরের ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান,বর্তমান সরকার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে অহিদুলকে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় হয়েছে।
তার বিরুদ্ধে শরীয়তপুর পালংমডেল থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।তাকে আদালতে পাঠানো হবে।