সিনিয়র সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা সার্কেল) হুমায়ুন কবীর ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা জেলা ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন সরদার(৪৫), তালা থানা চাঁদকাটি গ্রামের মৃত শওকত মোল্লার পুত্র আশরাফুল মোল্লা(৩২) ও সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে মোঃ মহিদুল ইসলামের পুত্র আব্দুল কাদের ওরফে মিঠু(২৬) কে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রফতার করে। গ্রেফতারকৃতদের কাছে থাকা নকিয়া মোবাইল( মডেল- ২২০) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোর্ট আইনের মামলা(নং-০৭) হয়।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আটককৃতরা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।