pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শেরপুরের মোঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন ঘাঘড়া লস্কর খান মসজিদ

শেরপুরের মোঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন ঘাঘড়া লস্কর খান মসজিদ

মইনুল হোসেন প্লাবন।। মোঘল সাম্রাজ্যের স্থাপত্যকলার ঐতিহাসিক ও অনুপম নিদর্শন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া লস্কর ‘খান বাড়ি’ জামে মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। মসজিদটি উপজেলার ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত বিধায় কালের আবর্তে ওই মসজিদের নাম ঘাগড়া লস্কর খান মসজিদ হিসেবেই পরিচিতি লাভ করেছে। মসজিদটি প্রায় সোয়া ২শ বছরের পুরনো হলেও আজও অক্ষত অবস্থায় রয়েছে। তবে জাতীয় যাদুঘরের প্রতœতত্ত¡ বিভাগ এর দেখাশোনা করলেও সঠিক পরিচর্যার অভাব ও অযতœ-অবহেলায় তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

মসজিদটির বাইরে থেকে বিশাল আকার দেখা গেলেও ভিতরে খুব বেশি বড় নয়। একটি মাত্র গম্বুজের উপর মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে দু’টি জানালা। মসজিদের ভেতর ইমাম ছাড়া তিন সারি বা কাতারে ১০ জন করে মোট ৩০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। তবে মসজিদের বাইরের অংশে অর্থাৎ বারান্দায় আরও প্রায় অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।মসজিদের আকার বা পরিধি যাই হোক না কেন, মসজিদে ঢুকে নামাজ আদায় করার সময় মুসল্লিদের স্মৃতিতে দুইশ বছর পেছনের মোঘল সাম্রাজ্যের অনুভূতি নাড়া দেয়।

শেরপুর জেলা সদর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। মসজিদের গায়ে যেসব নির্দশন পাওয়া গেছে সে অনুসারে ধারণা করা হয়, মোঘল সম্রাটের আমলে বক্সার বিদ্রোহীদের নেতা হিরোঙ্গি খাঁর বিদ্রোহের সময় মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটির দরজার ওপর খোদাইকৃত মূল্যবান কষ্টিপাথরে খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে হিজরী ১২২৮ বা ইংরেজি ১৮০৮ সন। তৎকালীন খান বাড়ির লোকজন এবং গ্রামের আরও অনেকেই ৫৮ শতক জায়গার উপর মসজিদটি ওয়াক্ফ করে দেয়। এর মধ্যে মসজিদটির মূল ভবন ও বারান্দা বা বর্ধিত জায়গা রয়েছে ১৭ শতকের ওপর এবং ৪১ শতকের ওপর জমিতে রয়েছে কবরস্থান।

মসজিদটির গঠনপদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্পসমৃদ্ধ ও সুদৃশ্য। এক গম্বুজবিশিষ্ট ওই মসজিদের দৈর্ঘ্য-প্রস্থ উভয়দিকেই সমান। মসজিদে দরজাও রয়েছে মাত্র ১টি। এর ভেতরের অংশ ৩০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থবিশিষ্ট। এর ভিতরে রয়েছে দুটো সুদৃঢ় খিলান। মসজিদের মধ্যখানে বড় গম্বুজের চারপাশে ঘিরে ছোট-বড় দশটি মিনার। এরমধ্যে চারকোনায় রয়েছে ৪টি। ভেতরে মেহরাব ও দেয়াল অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানী ও ফুল।

স্থানীয় একাধিক গ্রামবাসী জানান, মাঝে মধ্যে ঢাকা জাতীয় যাদুঘর প্রত্নতত্ত বিভাগের লোকজন এসে মসজিদের ধোয়া মোছা এবং সংস্কার কাজ করে গেলেও তা দায়সারাভাবে করে যায়। গত প্রায় ১৫ বছর আগে জাতীয় যাদুঘরের প্রত্নতত্ত বিভাগ মসজিদটির দায়দায়িত্ব গ্রহণ করলেও একজন কেয়ারটেকার নিয়োগ, একটি সতর্কবাণী লাগানো ও বছরে একবার রং করা ছাড়া আর কোনো ভূমিকা পালন করেনি। ধীরে ধীরে মসজিদটির মেঝে দেবে যাচ্ছে, দেয়ালেও ফাটল ধরছে। দ্রæত সংস্কারের ব্যবস্থা না নিলে কালের সাক্ষী এ মসজিদটি হয়তো নীরবেই হারিয়ে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। তাই মোঘল স্থাপত্যের নিদর্শন ওই মসজিদটি রক্ষায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেই আশা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম