নরসিংদীর শিবপুরে উৎসস্মৃতি ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
-
১৩৫
বার দেখা হয়েছে

নরসিংদী সংবাদদাতা।। নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশ পুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে উৎস স্মৃতি ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী এ ক্যাম্পে ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেন। মরহুম উৎস খাঁনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাবা মোমেন খানের সার্বিক সহযোগিতায় দন্ত চিকিৎসা সেবার লক্ষ্যে এ ক্যাম্পাইন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও পলাশ সংসদ সদস্যর বোন নাজমা খানম ডোরা প্রমূখ।
এলাকার মানুষের মধ্যে সেবা দানে আন্তরিক হয়ে ফ্রি দন্ত চিকিৎসা ও উপস্থিতিদের মধ্যে ঔষধ এবং টুথপেস্ট বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media