নিজস্ব প্রতিবেদক।। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইচার্জ(ওসি) নির্বাচিত হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিল ব্যারাক পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তাকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।

আমার আশুলিয়া থানার সকল অফিসার এবং ফোর্সদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকল সহকর্মীবৃন্দ ভালো কাজ করায় আজ আমি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হলাম। পরে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।