সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃত ছাত্রীদের ছাদে ডেকে নিয়ে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে পর্নো ছবি ও ভিডিও দেখানো এবং যৌন হেনস্তার অভিযোগে পুলিশের হাতে আটক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে তার বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। এবং ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে ওই বিদ্যালয়ের যৌন হয়রানির শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় তার প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন । ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ বুধবার দুপুরে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে হাজির করলে পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সুনামগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুলাহ আল মামুন বলেন, মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার ছাত্রীদেরকে কিছুদিন ধরে নানা অজুহাতে বিদ্যালয়ের ছাদে নিয়ে যেতেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সেখানে ছাত্রীদের মোবাইলে পর্নো ছবি দেখাতেন শিক্ষক। পর্নো ছবি না দেখলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়াসহ নানা ভয়ভীতি দেখাতেন। নানা অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দিয়ে যৌন হেনস্তাও করতেন ওই শিক্ষক গিয়াস।
মঙ্গলবার চার ছাত্রীর মধ্যে দুই ছাত্রীকে ছাদে নিয়ে পর্নো ছবি দেখানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক। ওই চার জনের মধ্যে অন্য দুই ছাত্রী চাদ থেকে পালিয়ে এসে বিষয়টি অভিভাবকদের জানায়। পরে ছাত্রীদের অভিভাবকগন স্থানীয়দের নিয়ে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে এক ছাত্রীর অভিভাবক মামলা করছে। এবং বুধবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল যৌন হয়রানির শিকার চার ছাত্রীর ২২ ধারার জবানবন্দি গ্রহণ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ ব্যপারে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক একেএম সাফায়েত আলম বলেন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।