সাভার সংবাদদাতা।। আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিনের জন্মদিন পালিত হয়েছে।বুধবার রাতে ভাদাইল পাবনাটেক ক্লাবের পাশ্ববর্তী স্বেচ্ছাসেবকলীগের অফিসে এবং হাশেম প্লাজা মালিক সমিতির আয়োজনে এ জন্মদিন পালিত হয়। এ সময় কেঁক কেটে বর্ণিল সাজে এ অনুষ্ঠান পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল,
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর সজীব মিয়া,ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মাদবর) , আশুলিয়া স্বেচ্ছাসেকবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কিসমত আলী শেখ জাফর আলী, আলমগীর কবির সহ প্রমুখ।