নিজস্ব প্রতিবেদক।। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে ছয় দালালকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানোর দায়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টারদিকে ভ্রাম্যমাণ আদালত দালালদের ছয়জনের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন।ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন শিল্পী, শিউলি, মাসুমা, মিনা, নিলা আক্তার ও শারমীন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের গ্রেপ্তার করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় শিল্পী, শিউলি, মাসুমা, মিনা, নিলা আক্তার ও শারমীন কাছ থেকে জরিমানা আদায় করা হয়। জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ সামিউল হক বলেন, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা গ্রামের নিরীহ মানুষকে সরকারি হাসপাতাল সম্পর্কে খারাপ ধারণা দিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়ার চেষ্টা করার অপরাধে ছয় দালালকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান ।