নোবিপ্রবিতে বসন্ত উৎসব উদযাপন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
-
৪৯২
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে (নোবিপ্রবি) বসন্ত উৎসব ১৪২৬ উদযাপন করা হয়। এ উপলক্ষে র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নোবিপ্রবি বাংলা বিভাগ আয়োজিত ওইসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, বাংলা বিভাগের চেয়ারম্যান ও উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানসহ নোবিপ্রবি বাংলা ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
Please Share This Post in Your Social Media