আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তিনি বলেন, করোনাভাইরাস চীনে মহামারী আকার ধারণ করলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়নি।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি একথা বলেন। এসময় ডা. এনামুর রহমান আরো বলেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই করোনাভাইসরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সরকার এই ভাইরাস যেন বাংলাদেশে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতদিন শুধু বিমানবন্দরে চীন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছিল। এখন বিশ্বের যেকোনো প্রাপ্ত থেকে বিমান, রেল, সড়ক ও নৌপথে যাত্রী আসলে সবাইকে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশের কয়েকটি হাসপাতাল ও গ্রামগঞ্জে সর্তক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এদিকে সরকার জ’ঙ্গিবাদ, স’ন্ত্রাস ও মা’দক দমন করায় দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে বলেও উল্লেখ করেন তিনি।