শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে অসহায় মায়েদের নিয়ে দিনব্যাপী সমাজ সচেতনতা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। অনুষ্ঠানে বৃদ্ধ মায়েদের মাঝে নতুন কাপড় বিতরণ, ক্যাম্পাস পরিদর্শন ও দুপুরে খাবারের আয়োজন করে।
এর আগে বিশ্ববিদ্যালয় লেক প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশিদুজ্জামান, বিশিষ্ট গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. সিরিয়া সুলতানা, জাহানারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল অফিসার রিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী সোনালী আক্তার।
সভায় অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, ‘আজ যারা বৃদ্ধ তারা একদিন যুবক ছিল। সময়ের পরিবর্তন ব্যক্তিকে নানা পরিস্থিতিতে ফেলে দেয়। আমরা বৃদ্ধাশ্রম চায় না। আমাদের প্রতিটি জীবন গৃহাশ্রম হয়ে উঠুক, ভালোবাসা দিবসে এই হোক আমাদের সবার অঙ্গিকার।’