আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নওগায় মোটরসাইকেল থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। তাকে নওগা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাবে তাকে পরীক্ষায় অংশ নেওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা
আহত ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি। তিনি স্থানীয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী
জানা গেছে, আজ সকাল পৌনে দশটার দিকে ফেরদৌসি পরীক্ষা দেওয়ার জন্য শহরের কুড়িগ্রাম থেকে প্রতিবেশী হুমায়ূন কবির তনুর মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।
যাওয়ার পথে উপজেলা পরিষদের স্পিডব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেলটি একটি ইজিবাই।কে সাইড দিতে গেলে পড়ে যান ফেরদৌসি।এতে আঘাত লেগে মাথা কেটে যায় তার। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জান্নাতুল ফেরদৌসির নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের ২০৬ কক্ষে ইসলাম ধর্ম পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কেন্দ্র সচিব মহিতোষ কুমারজানান, আমি পরীক্ষার্থীর দুর্ঘটনার খবর জানি না।তবে আবেদন করলে হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।