
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য নোবিপ্রবি শাখা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ আবদুল্লাহ্ বায়েজীদ তপু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জয়।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ- সভাপতি পদে রিপন চন্দ্র শীল, হাবিবুর রহমান রকি,মশিউর রহমান কনক,অন্তু চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ হোসেন,মোঃ রাশেদ ইকবাল,শাহরিয়ার নাসের,জোবায়ের হোসেন সৌরভ।
সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম জীবন,রাশেদ হোসেন,মোঃ জিদানুর রহমান,মোঃ সাইফুল ইসলাম।দপ্তর সম্পাদক পদে আরিফুর রহমান,প্রচার সম্পাদক পদে আবু ইউসুফ,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক -পদে প্রণয় বড়ুয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে বায়েজীদ বোস্তামী বিপ্লব।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান করেন।