নওগা সংবাদদাতা।। নওগাঁর আত্রাইয়ে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় আত্রাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি
শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সঞ্চালনায়
আগামী ৪ঠা মার্চ আত্রাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর সফল সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বারবার নির্বাচিত সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি।
ইসরাফিল আলম এমপি তার বক্তব্যে বলেন- সংগঠন কে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাই মিলে একসঙ্গে কাজ করার মধ্যদিয়ে দলকে সুসংগঠিত করতে হবে।
উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আফসার আলী প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি জুয়েল,
আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম, উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি, ছাত্রলীগের সভাপতি মহোদী মসনদ স্বরূপ, সহ ৮ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।