পলাশ শিল্পাঞ্চল কলেজে রোড টু ঢাকা ইউনিভার্সিটি সেমিনার অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
-
১৩৩
বার দেখা হয়েছে

নরসিংদী সংবাদদাতা।। নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল মহাবিদ্যালয়ে রোড টু ঢাকা ইউনিভার্সিটি-২০২০ সেমিনার অনিষ্ঠিত হয়েছে। আজ শনিবার [১৫ ফেব্রুয়ারী ২০২০ ] সকালে সময় ১০টায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হক ও সাংবাদিক এস এম শফি।
স্টুডেন্টস কাউন্সিল ইন ঢাকা ইউনিভার্সিটি অফ পলাশ নামের একটি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আঃ রহমান আয়ন। এসময় পলাশ শিল্পাঞ্চল কলেজের প্রিন্সিপাল রাশেদুজ্জামান, সাবেক প্রিন্সিপাল আবুল হোসেন আংগুর, প্রভাষক জাকারিয়া হোসেন, মোঃ ফরিদ মোল্লা ও কলেজ ছাত্রছাত্রীসহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
এই অনুষ্ঠানে অংশ নেয়া সংগঠনের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন। তারা সহজ পদ্ধতিতে যাতে পলাশ শিল্পাঞ্চল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যলয়ে ভর্তি হতে সব ধরনের সহযোগিতা পায় তার জোড়ালো সুপারিশ প্রদান করেন ।
Please Share This Post in Your Social Media