সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ২
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
-
১৪৫
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার সড়কে এক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত । এবং গুরুতর আহত হয় আরও ২ জন।
১৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় জেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের নাসির মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৯) ও একই গ্রামের শামছুনুরের ছেলে পাভেল মিয়া(১৮)। এবং গুরুতর আহতরা শাকিলনুর ও আশিখ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ রোববার সন্ধ্যায় মাইজবাড়ি এলাকা থেকে ওই ৪ যুবক বেপরোয়া গতিতে একই মোটর সাইকেলযোগে সুনামগঞ্জে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে মাইজবাড়ি এলাকায় রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটির সাথে গিয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যুর হয়। এবং তাদের সাথে থাকা আরও ২ যুবক গুরুতর আহত হয়। এ খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ২টি উদ্ধার করে এবং আহতদের সিলেটে প্রেরণ করা হয।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ওসি শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media