মো: আসাদুর রহমান বেনাপোল(যশোর) প্রতিনিধি :-
যশোরের শার্শা উপজেলার উলাশী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের ১ম সাময়ীক পরীক্ষার ফলাফল প্রদান ও স্কুলের নিজস্ব তহবিল থেকে গরীব দু:স্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।
শনিবার সকালে স্কুলের নিজস্ব হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান আব্দুল্লাহর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন লাল্টু, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো: সাহিদুল ইসলাম শাহীন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, মজনুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে ১ম, ২য় এবং ৩য় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।