আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চলমান সংসদের ষষ্ঠ অধিবেশনে পাস হওয়া দুটি আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বিল দুটিতে স্বাক্ষর করায় আজ থেকে সেগুলো কার্যকর হলো।
জাতীয় সংসদে গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইন দুটি হলো; বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিল-২০২০ এবং বাংলাদেশ বাতিঘর বিল-২০২০