আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। এ অবস্থায় আজ মঙ্গলবারও মারাত্মক বায়ুদূষণ মোকাবেলা করেছে রাজধানী। এতে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা।
আজ (মঙ্গলবার) সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান নির্ণয় সংস্থা এয়ার ভিজ্যুয়ালের জরিপে বলা হয়, বায়ুমান অনুযায়ী ঢাকার স্কোর ছিল ২৭১ একিউআই। যা শহরের বাতাসের মান ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
ঢাকার পরেই নেপালের কাঠমান্ডু ও ভারতের নয়া দিল্লীর বায়ুমান যথাক্রমে ২২৬ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে এই তালিকার প্রথম ও দ্বিতীয় খারাপ অবস্থানে রয়েছে। এমন দূষিত বায়ুতে শিশু, প্রাপ্তবয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।