আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাস সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি কারো নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন, আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ গণমাধ্যমে প্রকাশিত তিনজনের ছবি প্রকাশের তথ্য তুলে ধরে তিনি এ নিয়ে ক্ষোভ জানান। জানান, এখনো বাংলাদেশের কোথাও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
ফ্লোরা জানিয়েছেন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কিন্তু চীনে হলেও অন্যান্য দেশে বেশি হয়নি৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, রোগীর সংখ্যা কমলেও সাবধান থাকতে হবে। কারণ চীনে ছুটি শেষ হচ্ছে। অনেকেই সুস্থ হচ্ছে। ৩০ থেকে ৭৯ বয়সী রোগী বেশি। শিশু কম। নতুন আক্রান্ত দেশ নেই। ২৫টি দেশের বাইরে।
আজ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশে ৭২টি নমূনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এর মধ্যে ৩ জন চীনা নাগরিক। আইইডিসিআর পরিচালক বলেন, তিনটি পত্রিকায় রোগীর নাম ও ছবি দেয়া হয়েছে, যা অনুচিত। এটা সামাজিকভাবে হেয় করে, তাই ছবি ব্যবহার না করার অনুরোধ করেছেন তিনি।
চীন বা সিঙ্গাপুর থেকে এলে যদি ভাইরাসের সন্দেহ থাকে, তবেই আইসোলেশন বা চিকিৎসা দরকার। তিনি জানান, ৮০ ভাগই মাইল্ড কেস। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। আবারো পরিস্কার থাকার পরামর্শ। যে ৩১২ জন বাংলাদেশি ফিরেছেন তারা ভালো আছেন।
আগে ল্যাবরেটরিতে টেষ্ট করেই চীনে মৃত্যু বা আক্রান্ত এর সংখ্যা বলত। কিন্তু এখন যেহেতু আউটব্রেক হয়েছে তাই ক্লিনিক্যাল ডেথ হলেই তথ্য দেয়া হচ্ছে। এটা বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ।
হুবেই বা উহানেই এই ভাইরাস ছড়িয়েছে বলেই বিশ্বসাস্থ্য সংস্থা জানিয়েছেন।