”প্রশাসক হওয়ার আগে বড় পরিচয় একজন শিক্ষক”
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
-
১৭৯
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। “আমি প্রশাসক হওয়ার আগে বড় পরিচয় একজন শিক্ষক “- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল- আলম আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ৮ ম ব্যাচের সেচ ও নিষ্কাশন অধ্যায়ের উপর পাঠদান কালে এই কথা বলেন।উপাচার্য হিসেবে যোগদানের পর এই প্রথম তিনি কোন বিভাগে ক্লাস নেন।
উপাচার্য আরো বলেন, আমি সুযোগ পেলেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিবো।মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত যেকোন বিষয় আমি সুযোগ পেলেই পড়াবো।উপকূলীয় অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন সম্ভব করতে মাটির উপর গবেষণার বিকল্প নেই।
উপাচার্যকে হঠাৎ ক্লাসে দেখে অবাক হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন,স্যারকে আমরা এতোদিন প্রশাসক হিসেবে পেয়েছি এখন শিক্ষক হিসেবে পেয়েছি এটা আমাদের বড়ই সৌভাগ্যের ব্যাপার।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।
Please Share This Post in Your Social Media