নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া পলাশবাড়ী ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অনুষ্ঠান উৎযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার সকালে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব পরিচালনা করেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৮-নং স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হারুন-অর-রশিদ মন্ডল। দুপুরের পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ সাংস্কৃতিক আয়োজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সামাদ (সভাপতি,হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়),আলহাজ্ব মোখলেছুর রহমান (সদস্য, হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়)
মো: জসীম উদ্দিন মন্ডল (সাবেক পল্লীবিদ্যুৎ পরিচালক,ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১), মোঃ রেফাত উল্লাহ (পরিচালক,ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি -১), মো: ফারুক আহমেদ (প্রধান শিক্ষক,আলহাজ্ব জাফর ব্যাপারী হাইস্কুল) মো: আবুল হোসেন,সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ধামসোনা ইউনিয়ন পরিষদ,মোঃ ইউনুছ আলী খান) (অভিভাবক সদস্য),মো: ইকবাল কবির আলম (অভিভাবক সদস্য), আইরীন পারভীন,(বিদ্যুৎসাহী সদস্য) সুরভী হোসেন হ্যাপি,(অভিভাবক সদস্য) মোহাম্মদ লোকমান হাকিম (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আলেয়া পারভীন,প্রধান শিক্ষক ৬৭নং ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়।