সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) এর চাকায় ওড়না পেঁচিয়ে হাজেরা বিবি(৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার হবিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হওয়া মহিলা হাজেরা বিবি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল ওয়াহিতের স্ত্রী বলে জগন্নাথপুরে থানার এস আই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা লিখিত দিয়ে পরিবারের লোকজন নিয়ে গেছে।