আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় নেপাল। পাশাপাশি দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক কমানোসহ প্রতিবন্ধকতা দূর করতে চায় দেশটি।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গৈয়ালি।
তিনি বলেন, নবায়নযোগ্য শক্তি, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ সময় পররাষ্টন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের অনুমতি চেয়েছে নেপাল।
পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্তে প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা হয় বলে জানান তিনি।