শেরপুর সংবাদদাতা।। শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (তৎকালীন শিল্প ও বণিক সমিতি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ সমাজসেবক কবি কফেজ উদ্দিন মিয়া (৯০) আর নেই।
তিনি ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শহরের নওহাটাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাসহ খোদ শহরে শোকের ছায়া নেমে এসেছে। ১৯ ফেব্রæয়ারী বুধবার বিকেল সাড়ে ৩ টায় নিজ বাড়ির পাশে আলাল-দুলাল রাইস মিলে নামাজে জানাজা শেষে তাকে নওহাটা পৌর কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, কফেজ উদ্দিন মিয়া ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের আদর্শের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত হন এবং দীর্ঘদিন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। একসময় রাজনৈতিক অঙ্গন থেকে তিনি সরে পড়লেও মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হননি। তিনি ১৯৮৪ সনে শেরপুর পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। তিনি উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা।
এছাড়া তিনি নওহাটা আল জামিয়াতুল মাদ্রাসা, খোয়ারপাড় জামে মসজিদ-মাদ্রাসা, উত্তরা স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন শিক্ষা-ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একজন পরিচ্ছন্ন ও সাহসী সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।