দৌলতপুর(খুলনা)সংবাদদাতা।। খুলানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে পানি সরবরাহের ট্রলী ও কলসি বিতরণ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),খুলনা।জনাব এস এম নজরুল ইসলম,সভাপতি,প্রেস ক্লাব,খুলনা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেলাল হোসেন,জেলা প্রশাসক,খুলনা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা রোভার স্কাউটের রোভার সদস্যবৃন্দ।