আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একজন মা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সে সমস্ত কিছু ত্যাগ করতে রাজি। এমনই এক দৃষ্টান্ত দেখা গেলো তামিলনাড়ুর সেলিম শহরে। এক মা তার অভুক্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিক্রি করলেন নিজের চুল। তামিলনাড়ুর সেলিম শহরের বাসিন্দা প্রেমা। সাত মাস আগে আত্মহত্যা করে মৃত্যু হয় স্বামীর। রোজগারের কোনো রাস্তা নেই।এতদিন ঋণ ধার করে চলছিল সংসার। আস্তে আস্তে ঋণের বঝাও পূর্ণ হয়। তিনটে সন্তান একজন ৫ বছরের এবং বাকি দুজন ২ ও ৩ বছরের।
শুক্রবার তার হাতে ছিলোনা কোনো টাকা। খিদের জালায় কাঁদছিল তিন শিশু। কি করবে বুঝে উঠতে পারছিলনা অসহায় প্রেমা। রাস্তা দিয়ে যাচ্ছিল এক চুল ক্রেতা। তার কাছে ১৫০ টাকায় বিক্রি করে নিজের সমস্ত চুল। ১০০ টাকায় সন্তানদের খাওয়ায় এবং ৫০ টাকায় কীটনাশক কিনে আত্মহত্যা করতে যায় প্রেমা বোন আটকায়। জি বালা নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোষ্ট করেন এবং সাহায্যের জন্য অনেকেই এগিয়ে আসে। সংগ্রহ করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা এবং বর্তমানে ইটভাটায় কাজ করেন প্রেমা।