আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে রংপুরের পুলিশ সুপার,বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, রংপুর। মো: মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার,বি- সার্কেল, রংপুর, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, সহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।