আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী ওয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে আবু সাদেক ভূঁইয়া ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল, পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মো: ফারুখ হোসেন,ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মাদবর),আশুলিয়া স্বেচ্ছাসেকবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: কিসমত আলী,মো: আলমগীর কবির মো: কাজল,মো: ইব্রাহিম মিয়া,মো: মেহেদি,মো: শফিকুল ইসলামসহ প্রমুখ।