আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একুশের প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা নগরীর শহীদ হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান,খুলনা রেঞ্জ ডিআইজি, ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) বাংলাদেশ পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, জনাব আবু হেনা খন্দকার অহিদুল করিম, পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্য।