আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল আনতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে। বৃস্পতিবার রাত ১০ টার দিকে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কোদালপুর ইউপির বাসিন্দা মো. রিবল মাহম্মুদ ও মো. সাইফুল ইসলাম। এছাড়া গুরুতর আহত মো. সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহিদ প্রতি শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে কোদালপুর থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পাশের ইউপি কুচাইপট্টি যাচ্ছিল। এ সময় মাইজারা ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।