লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
দিবসের শুরুতেই রাতে ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবণ ও শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠ থেকে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে প্রভাত ফেরি বের করা হয়।
প্রভাত ফেরি শেষে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা,ভাষা সৈনিকগণের সংবর্ধনা ও চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিতমারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, ওসি সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় অফিসার ফজলে এলাহী লেবু, সমাজসেবা অফিসার রওশন আলী মন্ডল প্রমুখ।
শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।