নিজস্ব সংবাদদাতা।। সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের বেরন এলাকায় মা-বাবা ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট নামে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির সাবেক শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক জনাব হাজী মোঃ আব্দুর রাজ্জাক।
শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ ক্রীড়া প্রতিযোগিতা। এরপর দুপুরে বিরতির পর আয়োজন করা হয় সাংস্কৃতির অনুষ্ঠানের।
বিশেষ অথিতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন, শিক্ষা হচ্ছে আমাদের গড়ে ওঠার প্রধান সোপান। লক্ষ্যহীন পথে চলাচল করলে মানুষ হওয়া যাবেনা এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবেনা। তাই তোমরা শিক্ষা ও জ্ঞান অর্জনে ইউআইটিএস বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছো এটা তোমাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলবে। তিনি আরো বলেন, আমাদের সবদিক থেকে জীবন উপভোগ করতে হবে এবং সম্প্রসারিত করতে হবে।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আরঙ্গজেব কামাল সহ-সভাপতি ঢাকা প্রেসক্লাব, সি,সহ,সভাপতি বিএসডব্লিএফ, সভাপতিত্ব করেন আব্দুস সালাম মোল্লা বিশিষ্ট সমাজ সেবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাব, মো: জাহাঙ্গীর আলম রাজু যুগ্মসাধারণ সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব, সাংবাদিক মেহেদী হাসান সহ সাবেক সভাপতি আশুলিয়া প্রেসক্লাব, সাংবাদিক জহিরুল ইসলাম খান লিটন স্টাফ রিপোর্টার এশিয়ান টেলিভিশন, আমাদেরবাংলাদেশ.কমের বার্তা সম্পাদক মো: আমিনুল ইসলাম, সাংবাদিক শামিম আহমেদ, সংগীতশিল্পী মডেল বাবু, দক্ষিণবঙ্গ কল্যাণ ফাউন্ডেশন এর মহাসচিব কেএম মোহম্মাদ হোসেন রিজভী, অনুষ্ঠান উপস্থাপনা করেন শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ (নির্বাহী পরিচালক বিএসডব্লিএফ ও এমবিএন)।