ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালিত
- প্রকাশের সয়ম :
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
-
২০২
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বিশ্ব স্কাউট দিবস আজ। প্রতি বছর স্কাউটের জনক ও ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনে এ দিবস পালন করা হয়ে থাকে। তারই হাত ধরে ১৯০৭ সালে স্কাউট আন্দোলনের সূত্রপাত ঘটে। সেই থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালিত হয়।
এরই অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রোভার ডেন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রোভার স্কাউটের সদস্যরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। পরে সেখানে রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আর এস এল অধ্যাপক ড. কামরুল হাসান ও আর এস এল অধ্যাপক ড. আমিনুল ইসলামসহ রোভারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media