রাজশাহী ও টাঙ্গাইল সংবাদদাতা।। রাজশাহী ও টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় প্রায় ৫ নিহত হয়েছে । শনিবার ভোররাতে রাজশাহীতে ১ এবং সকালে টাঙ্গাইলে ৪ জন নিহত হয়। উত্তয় ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
জানা যায় রাজশাহী মহানগরীরর বিনোদপুর বাজারে ট্রাকের চাপায় নৈশ প্রহরী আমজাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়।
অন্যদিকে টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হন। ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা জুই যুথী পাম্পে জ্বালানি সংগ্রহে প্রবেশ করতে গেলে একটি কাভার্ড ভ্যান পিছন দিক থিকে ধাক্কা দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। কাভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।