আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় উন্নতি করেছে বাংলাদেশ। গ্লোবাল টেররিজম ইনডেস্কে সন্ত্রাসবাদ ঝুঁকিতে বাংলাদেশ ৩১তম অবস্থানে রয়েছে। যা আগের বছরের চেয়ে ছয় ধাপ উন্নতি হয়েছে।
আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এ তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সংস্থার সাথে কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় সঠিক তথ্য পরিবেশন করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।