বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। জামালপুর মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদে বিভিন্ন বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩শে ফেব্রুয়ারি, ২০২০) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বকুলতলায় উৎসব আমেজের মধ্য দিয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আনোয়ার হোসেন , সঞ্চালনায় ছিলেন মৎস্য অনুষদের শিক্ষিকা রায়হানা রহমান লতা, প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান বিন হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ গবেষণাধর্মী ও সেশনজট মুক্ত। আগামী জুন-জুলাই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিপিপি একনেক সভায় পাস করানোর চেষ্টা থাকবে। ডিপিপি পাস হলেই ৫০০ একরের আন্তর্জাতিক মানের ক্যাম্পাস গড়ে তোলা হবে।’
এছাড়াও আরো বক্তব্য রাখেন -সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, মৎস্য অনুষদের ড. আব্দুস সাত্তার, রফিকুল বারী মামুন, মোঃ ফরহাদ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হুদা, মৎস্য অনুষদের শিক্ষার্থীদের জাহিদ হাসান অনিক, ফকির আহসানুল ইরফান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল, মৎস্য অনুষদের শিক্ষকদের মধ্যে ড. মাহমুদুল হাসান, ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আরিফুল হক,মিজানুর রহমান, সাইফুল ইসলাম, পার্থ সারথি দাস, সুমিত কুমার পাল,সিএসই বিভাগের প্রভাষক হুমায়ন কবির,সুজিত রায় প্রমুখ।