শাহরিয়ার কবির (ব্যুরো চিফ)খুলনা।।খুলনা দাকোপে সুব্রত মন্ডল (৩০) নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ডাঙ্গমারী এলাকার মধ্যবিল থেকে তার গলাকাটা মরাদেহ উদ্ধার করা হয়। সুব্রত মন্ডল ওই এলাকার হৃদয় কৃঞ্চ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকালে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক অবস্থায় তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সেন্স ইউনিট কাজ করছে বলে জানান।