ঠাকুরগাঁওয়ে বিভাগীয় শ্রেষ্ঠ স্কুল পরিদর্শনে সাবেক সাংসদ- লিটা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
-
১৬২
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সুনামধন্য চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এটি উত্তরবঙ্গের একেবারে একটি সীমান্তবর্তী উপজেলা । অত্যন্ত মনোরম পরিবেশে প্রথমে নিজ অর্থায়ন ও উদ্যোগে এরফান আলী স্কুলটি নির্মাণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতায় সুনামের সাথে চলছে স্কুলটি। সেলিনা জাহান লিটা বলেন, ” এরকম প্রত্যন্ত অঞ্চলে এত ভালো পরিবেশের স্কুল, সত্যি অবিশ্বাস্য। ছাত্র,শিক্ষক,অভিভাবকের চমৎকার সম্পর্ক ও পড়াশুনার মানও প্রসংশনীয় । বিদ্যালয়টির পরিবেশ আমাকে প্রচন্ড মুগ্ধ করেছে এবং স্কুলটির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কামনা করছি”।
প্রসঙ্গত, ইতোমধ্যে স্কুলটি বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। উত্তর জনপদের সীমান্তবর্তী এই স্কুলটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তাদের কার্যক্রম অবহ্যাত রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, রানীশংকৈল স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেকুল ইসলাম, সাংবাদিক পলক মাসুদ, প্রধান শিক্ষক এরফান আলী অন্যান্য শিক্ষকবৃন্দসহ ছাত্র-ছাত্রী প্রমূখ ।
Please Share This Post in Your Social Media