নিজস্ব প্রতিবেদক।। আগামী ১লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষ্যে ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারদেরকে উপহার সামগ্রী প্রদান করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃমারুফ হোসেন সরদার।
মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশরাফুল ইসলাম (ডিএসবি), ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নাসিম মিয়া (সদর) সহ পুলিশশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।