আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরুল আলম জানিয়েছেন, ইউজিসির আয়োজনে এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় এ বছর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই পরবর্তী ভর্তি পরীক্ষা হবে।